জাতীয় শিক্ষানীতির লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে আল-কুরআন ও সুন্নাহর আলোকে ফাতিহা একাডেমির শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের মাঝে ইসলামি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে এমন এক প্রজন্ম তৈরি করা, যারা হবে মননশীল, নীতিবান, দায়িত্বশীল ও যোগ্য নাগরিক।
শিক্ষার প্রতিটি স্তরে আমরা জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সততা, চরিত্র গঠন এবং সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা সৃষ্টিতে কার্যকর নানা কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের শিক্ষার্থীরা যেন জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি আয়ত্ত করে যুগোপযোগী, মানসম্মত ও বাস্তবভিত্তিক শিক্ষায় দক্ষ হয়ে ওঠে, সেই লক্ষ্যেই আমাদের নিরন্তর প্রয়াস।
ফাতিহা একাডেমির সিলেবাসে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আরবি ও ইংরেজি ভাষা শিক্ষা, গণিত, বিজ্ঞান, ইতিহাস, তথ্যপ্রযুক্তি এবং পেশাভিত্তিক দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
ফাতিহা একাডেমির শিক্ষকবৃন্দের নিরলস প্রচেষ্টা, শিক্ষার্থীদের আগ্রহ ও অভিভাবকদের সহযোগিতায় আমরা আজ গর্বের সঙ্গে বলতে পারিÑ আমাদের একাডেমি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সংস্কৃতি ও সৃজনশীলতায় একটি অনন্য পরিবারে পরিণত হয়েছে।
আমাদের দৃঢ় বিশ্বাস, ফাতিহা একাডেমির শিক্ষার্থীরা আগামী দিনে নিজেদের কর্মক্ষেত্রে উদ্যোগী, সৃজনশীল, সৎ ও দক্ষ নেতৃত্বদানে সক্ষম হবে, ইনশাআল্লাহ।